জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

তিতাস পাড়ের সমৃদ্ধ জনপদ ব্রাহ্মণবাড়িয়া জেলা। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিনের জন্মভূমি এ জেলায় দেশের বৃহত্তম গ্যাস মওজুদ অবস্থিত। বিদ্যুৎ ও সার উৎপাদনে এ জেলা অগ্রণী ভূমিকা পালন করছে। খাদ্য বিশেষত: ধান উৎপাদনে উদ্বৃত্ত এ জেলা কৃষি ও মৎস্য খাতে অপার সম্ভাবনাপূর্ণ। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ, দ্রুততম সময়ে সেবা প্রদান নিশ্চিত করণসহ ই-গভর্নেন্স প্রবর্তনের প্রথম ধাপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা তথ্য বাতায়ন খোলা হয়েছে। জেলা তথ্য বাতায়নে আপনাকে জানাই স্বাগতম। এ তথ্য বাতায়নে জেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ড, জেলার উন্নয়ন প্রকল্প, আইন-শৃংখলা, জেলার সরকারী প্রতিষ্ঠানসমূহ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও ঐতিহ্য, শিল্প বাণিজ্য, জরুরী সেবাসমূহ, খবর ও বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগের তথ্যাদি এবং রাজস্বসহ উপজেলা ও ইউনিয়নসমূহের সার্বিক তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে যা সরকারের বিভিন্ন  কর্মকান্ড  সর্ম্পকে  জনগণকে অবহিত করবে এবং নাগরিক সুবিধা প্রদানে সহায়তা করবে। এছাড়াও অভিযোগ ও পরার্মশ লিংক দ্বারা আপনারা সহজেই যেকোন ধরনের অভিযোগ ও মতামত প্রেরণের মাধ্যমে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, শিক্ষার মান উন্নয়ন, রাজস্ব বৃদ্ধিসহ জেলার সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার সুযোগ পেতে পারেন। জেলা তথ্য বাতায়ন বিষয়ে আপনাদের যেকোন মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে।




খবর ও বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তথ্য

left_menu_footer