| জেলা প্রশাসকের বার্তা |
|
বার্তা
আধুনিক তথ্য প্রযুক্তির যুগে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ, দ্রুততম সময়ে সেবা প্রদান নিশ্চিত করণসহ ই-গভর্নেন্স প্রবর্তনের প্রথম ধাপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা তথ্য বাতায়ন খোলা হয়েছে। এ তথ্য বাতায়নে জেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ড, জেলার উন্নয়ন প্রকল্প, আইন-শৃংখলা, জেলার সরকারী প্রতিষ্ঠানসমূহ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও ঐতিহ্য, শিল্প বাণিজ্য, জরুরী সেবাসমূহ, খবর ও বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগের তথ্যাদি এবং রাজস্বসহ উপজেলা ও ইউনিয়নসমূহের সার্বিক তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে যা সরকারের বিভিন্ন কর্মকান্ড সর্ম্পকে জনগণকে অবহিত করবে এবং নাগরিক সুবিধা প্রদানে সহায়তা করবে। জেলা প্রশাসন জেলার উন্নয়ন সমন্বয়, আইন-শৃংখলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় ইত্যাদি কর্মকান্ডের কেন্দ্রবিন্দু । বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জেলার চলমান বহুমাত্রিক প্রশাসনিক কর্মকান্ডের বিস্তারিত তথ্য-উপাত্ত জনসাধারণের নিকট দ্রুতগতিতে পৌঁছানোর লক্ষ্যে জেলা তথ্য বাতায়ন জেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ড, জেলার পরিচিতিমূলক তথ্যাদি, উন্নয়ন ইত্যাদি তথ্য সন্নিবেশ করার পাশাপাশি সিংহভাগ জনগণ যাতে প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও সেবা পেতে পারে এজন্য জেলা তথ্য বাতায়ন অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আজ তথ্য প্রযুক্তি নির্ভর একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করার অভিপ্রায়ে অগ্রসরমান। বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি । জেলার জনসাধারণকে তথ্য প্রযুক্তির মহাসড়কে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে চালু করা এ তথ্য বাতানয়ন সকলকে নিয়মিত খোলা ও ব্যবহারের আহবান জানাই । এছাড়াও অভিযোগ ও পরার্মশ লিংক দ্বারা আপনারা সহজেই যেকোন ধরনের অভিযোগ ও মতামত প্রেরণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার সুযোগ পেতে পারেন। জেলা তথ্য বাতায়নে আপনাদের যেকোন মতামত ও পরামর্শ সাদরে গৃহীত হবে।
নুর মোহাম্মদ মজুমদার জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া। |