| বিশেষ অর্জন |
|
* ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশনঃ
তৎকালীন জেলা প্রশাসক নিজাম উদ্দিন ০৭-০৩-১৯৮৫ সালে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি উক্ত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ছিলেন এবং ৩৩ জন উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে ফাউন্ডেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার করেন। ২৯-১১-২০০৩ সালে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড গঠন করা হয়। পরিচালনা বোর্ডের সদস্য ২৯ জন। বোর্ডগুলির চেয়ারম্যান জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। ফাউন্ডেশনের সদস্য সচিব হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন)।
প্রতিষ্ঠানের আয়ের উৎস :
* প্রতিষ্ঠানের নিজস্ব বিল্ডিং-এ ০৯ টি দোকান ও ১ টি অভ্যন্তরীণ কক্ষের ভাড়া। * এফডিআর এর লভ্যাংশ
জনবল : ০৩ জন।
০১। প্রশাসনিক কর্মকর্তা ০২। অফিস সহকারী ০৩। পিয়ন
কার্যাবলী :
০১। ০১ জন অন্ধশিল্পীকে প্রতিমাসে ২৫০০/- টাকা করে অনুদান দেয়া হয়।
০২। প্রতিবছর ২০ জন করে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবীদের স্মাতক সমাপ্তি পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। সে হিসেবে বর্তমানে ৮৫ জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে।
০৩। হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়কে গরীব রোগীদের চিকিৎসার বৃত্তি প্রদান করা হচ্ছে।
বৃত্তির বিজ্ঞপ্তি প্রদানের সময়কাল :
প্রতিবছর মে মাসে বৃত্তির বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ কলেজ/ইউনিভার্সিটি সমূহে প্রেরণ করা হয়।
* ফারুকী ট্রাস্টঃ
সাবেক সিএসপি কর্মকর্তা আর আর ফারুকী ২৮/০৮/১৯৬৯ তারিখ ফারুকী ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ফারুকী ট্রাস্ট সুষ্টুভাবে পরিচালনার জন্য গঠনতন্ত্র করা হয়েছে। ৩ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত ফারুকী ট্রাস্ট হতে বিভিন্ন সেবা মূলক সংস্থাকে আবেদনের প্রেক্ষিতে কমিটির অনুমোদন সাপেক্ষে অনুদান দেয়া হয় এবং পৌরসভাধীন ১৩ টি মসজিদের ইমাম/মোয়াজ্জিনদের ভাতা দেয়া হয়। ফারুকী ট্রাস্ট এর নিজস্ব জায়গায় দোকান/অফিস ভাড়া এবং তোহা বাজারের বাৎসরিক ইজারা থেকে ফারুকী ট্রাস্ট এর আয় ও ব্যয় সম্পন্ন করা হয়।
* বিয়াম স্কুল প্রতিষ্ঠাঃ
জেলা প্রশাসনের উদ্যোগে গত ০১-০১-২০০৯ খ্রি: বিয়াম স্কুলের প্রতিষ্ঠা করা হয়। ইংরেজি মাধ্যমে জাতীয় কারিকুলাম অনুসৃত বিয়াম স্কুলে প্লে গ্রুপ, নার্সারী, কে.জি, স্ট্যান্ডার্ড-১, স্ট্যান্ডার্ড-২ ক্লাসে ভর্তি করা হয়। শিক্ষার মান উন্নয়নের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
|