| ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স |
|
সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের নামঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়/ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
যোগাযোগের নাম পোস্টাল ঠিকানাঃ উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ব্রাহ্মণবাড়িয়া - ৩৪০০।
ফোন নম্বরঃ ০৮৫১-৬১১৭২, ০৮৫১-৬১১১১
অফিসের প্রধান কর্মকর্তার নাম, পদবী এবং যোগাযোগের ঠিকানা :
মোঃ ছালেহ্ উদ্দিন উপ-সহকারী পরিচালক (চঃদাঃ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ব্রাহ্মণবাড়িয়া
শাখা অফিসগুলোর তালিকা এবং যোগাযোগ তথ্যঃ
১। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। ফোন নং -০৮৫২৮-৭৪২২০।
২। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ফোন নং -০৮৫২২-৫৬০১৬।
৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কসবা (কুটি), ব্রাহ্মণবাড়িয়া। ফোন নং -০১৭৪৫-৪৮১২৪৪।
উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টার ১। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সম্পূর্ণ সেবা ধর্মী প্রতিষ্ঠান। ২। উপ-সহকারী পরিচালকের দপ্তরাধীন ফায়ার স্টেশনসমূহ জনগণের আপদকালীন সময়ে সেবা দানের জন্য সদা প্রস্ত্তত থাকে। ৩। অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, উদ্ধার কার্য পরিচালনা ও আহদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ৪। অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, প্রাথমিক চিকিৎসা ও ভূমি কম্প ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৫। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপনী মহড়া পরিচালনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। ৬। বহুতল ভবনের ( High Rise Building ) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( Bangladesh National Building Code `BNBC’ ) অনুযায়ী অগ্নি প্রতিরোধ মূলক ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেয়া হয়। ৭। অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন/২০০৩ অনুযায়ী ওয়্যার হাউজ/ওয়াকর্সপ লাইসেন্স প্রদান করা হয়। ৮। গতি, সেবা, ত্যাগ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এই বিভাগের কর্মীরা জনগণের জান মাল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে সদা জাগ্রহ ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে। |